প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৪০ সালের ২১ আগস্ট শেষবারের মতো গিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শৈল অঞ্চল মংপুতে। কবিগুরুর সেই দিনটিকে স্মরণে রাখার জন্য ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল গত রোববার প্রকাশ করেছে একটি স্মারক খাম ও স্মারক মুদ্রা। এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন পশ্চিমবঙ্গ সার্কেলের মুখ্য পোস্ট মাস্টার জেনারেল। স্মারক খামে রয়েছে কবিগুরুর একটি স্কেচ। দাম রাখা হয়েছে ১০০ রুপি। অন্যদিকে স্মারক মুদ্রাটি তৈরি করা হয়েছে ব্রোঞ্জ ও অ্যান্টিক সিলভারে। মুদ্রার এক পিঠে রয়েছে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির ছবি এবং অন্য পিঠে রয়েছে কবির প্রতিকৃতি। দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ রুপি।