রবীন্দ্রনাথের ভূয়সী প্রশংসা করলেন মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ঠাকুর, নরেন্দ্র মোদি।
রবীন্দ্রনাথ ঠাকুর, নরেন্দ্র মোদি।


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃতজ্ঞতার সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করেছেন। বিশ্বকবির ভূয়সী প্রশংসা করে মোদি বলেছেন, রবিঠাকুরের সৃষ্টির মধ্যে আজও একজন আদর্শ শিক্ষককে খুঁজে পাওয়া যায়।

গতকাল রোববার রেডিওতে মোদি তাঁর ‘মনকি বাত’ অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার অয়ন বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন কবিগুরুর জীবনদর্শন নিয়ে কিছু বলতে। এর পরিপ্রেক্ষিতে কবিবন্দনা করেন মোদি।

আসছে ২৫ বৈশাখ বিশ্ব কবির জন্মদিন। কবির জন্মদিনের আগে ‘মনকি বাত’ অনুষ্ঠানে মোদি বলেন, বাংলা ভাষা না জানলেও রবীন্দ্রনাথ ঠাকুর ও বাংলা সংস্কৃতির প্রতি গভীর অনুরাগী তিনি।

মোদি বলেন, তিনি ছোটবেলায় খুব সকালে উঠতেন। তখন রেডিওতে রবীন্দ্রসংগীত শোনার অভ্যাস হয়ে গিয়েছিল তাঁর। ‘আগুনের পরশমণি’ ও ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ ইত্যাদি রবীন্দ্রসংগীত শুনতেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি ‘গীতাঞ্জলি’তে লিখেছেন, যাঁর জ্ঞান আছে, তাঁর দায়িত্ব জিজ্ঞাসুদের তা বিতরণ করা।

পরে বিজেপির নেতা রাহুল সিনহা প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে এতটা উৎসাহ দেখালেন। সাধারণ বাঙালির মতো প্রধানমন্ত্রীকেও অনুপ্রাণিত করেছেন রবীন্দ্রনাথ।