প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের অরুণাচল প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কালিকো পুলের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে রাজ্যের রাজধানী ইটানগরে মুখ্যমন্ত্রীর সরকারি আবাসন থেকে ৪৭ বছর বয়সী এ কংগ্রেস নেতার মৃতদেহ উদ্ধার হয়। রাজ্য পুলিশ-প্রধান এস নিত্যানন্দন এই মৃত্যুর কথা স্বীকার করে বলেছেন, প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সর্বোচ্চ আদালতের নির্দেশে সম্প্রতি মুখ্যমন্ত্রীর পদ হারান কালিকো পুল। মাস চারেক আগে তিনি বিজেপির সমর্থনে সরকার গঠন করেন। বাকি বিক্ষুব্ধ ব্যক্তিরা কংগ্রেসে ফিরে গেলেও কালিকো পুল নিজের হাতে গড়া অরুণাচল পিপলস পার্টিতেই থেকে যান। অরুণাচলের সাবেক মুখ্যমন্ত্রী নাবুম টুকি সাংবাদিকদের বলেন, বহুদিন ধরেই বিষণ্নতা রোগে ভুগছিলেন কালিকো পুল।