রহস্যের তিনটি কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতার ভাষণ: নথিপত্রের তথ্য বলে, নেতাজি ১৯৪৫ সালের আগস্টে বিমান দুর্ঘটনায় নিহত হন। কিন্তু ১৯৪৫-এর ডিসেম্বর এবং ১৯৪৬-এর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে নেতাজির স্বকণ্ঠ দাবি করে তিনটি ভাষণ বেতারে প্রচারিত হয়। এতে ভারতবাসীকে ঔপনিবেশিক ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে বলা হয়। অনেকের বিশ্বাস, নেতাজিই ওই ভাষণ দেন।

রাশিয়ায় নেতাজি!: ১৯৪৬ সালের ৮ মার্চের এক ব্রিটিশ গোয়েন্দা নথিতে দেখা যায়, কয়েকটি দেশের গোয়েন্দারা তখনো মনে করেন নেতাজি রাশিয়ায় আত্মগোপনে। দেশগুলো তখনো তাঁকে হন্যে হয়ে খুঁজছিল। এ তথ্য বিমান দুর্ঘটনায় মৃত্যুর খবরকে প্রশ্নের মুখে ফেলে।

স্বদেশ প্রত্যাবর্তন: সিআইএর ১৯৪৬ সালের ফেব্রুয়ারির এক নথিতে বলা হয়, মার্কিন গোয়েন্দারা ভারতের কংগ্রেস পার্টির একজন নেতাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। নথির তথ্যমতে, ওই নেতা তখন মার্কিন গোয়েন্দাদের বলেছিলেন, নেতাজি ভারতে ফিরে এসেছিলেন এবং তাঁদের সঙ্গে দেখাও হয়েছিল। সূত্র: টাইমস অব ইন্ডিয়া