রাওয়াত ভারতের নতুন সেনাপ্রধান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পরবর্তী সেনাপ্রধান হিসেবে দেশটির ভাইস চিফ অব আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াতকে গতকাল শনিবার নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে নতুন বিমানবাহিনীর প্রধান করা হয়েছে ভাইস চিফ অব এয়ার স্টাফ এয়ার মার্শাল বিএস ধানোয়াকে। দুজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে টপকে নতুন সেনাপ্রধান করা হয়েছে রাওয়াতকে।
সেনা ও বিমানবাহিনীর নতুন এ দুই প্রধানের নিয়োগ আগামী ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।