রাজধানী হিসেবে অমরাবতীর ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী হিসেবে গড়ে তুলতে অমরাবতী শহরে আজ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এ রাজ্যের রাজধানী ছিল হায়দরাবাদ। কিন্তু অন্ধ্রপ্রদেশ ভেঙে ২০১৪ সালের ২ জুন ১০টি জেলা নিয়ে গঠিত হয় পৃথক তেলেঙ্গানা রাজ্য। অন্যদিকে অন্ধ্রপ্রদেশ রাজ্যে থেকে যায় ১৩টি জেলা। হায়দরাবাদ অন্তর্ভুক্ত হয় তেলেঙ্গানা রাজ্যে। এত দিন উভয় রাজ্যের রাজধানী হিসেবে কাজ চালানো হয় হায়দরাবাদকে দিয়ে। পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের রাজধানী চন্ডীগড়ও এ রকম একটি উদাহরণ।

অন্ধ্রপ্রদেশ ভাগের পর রাজ্য সরকার এ রাজ্যের রাজধানী হিসেবে গড়ে তোলার জন্য অমরাবতীর নাম ঘোষণা করে।

এক বছরেরও বেশি সময় পর আজ দুপুরে রাজ্যটির নতুন রাজধানী গড়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেই অমরাবতীতে। কৃষ্ণা নদীর তীরে অবস্থিত শহরটি।

অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্র বাবু নাইডু, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাও, কেন্দ্রীয় ও দুই রাজ্যের মন্ত্রিসভার অনেক সদস্য এবং সাংসদ ও বিধায়কসহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।