রাজীব গান্ধীর খুনিদের ফাঁসি হবে না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর তিন খুনি টি সুথেন্দ্র রাজা ওরফে সনাথন, এ জি পারারিবালান ওরফে আরিবু ও ভি শ্রীহরণ ওরফে মুরুগানকে ফাঁসিতে ঝোলানো হবে না। তাঁদের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার আদেশ গতকাল বুধবার বহাল রেখেছেন দেশটির সুপ্রিম কোর্ট। খবর এনডিটিভির।
১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুতে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন রাজীব গান্ধী। হত্যাকাণ্ডে যুক্ত সনাথন, পারারিবালান ও মুরুগানের ফাঁসির রায় হলেও আদালত গত বছরের ফেব্রুয়ারি মাসে তাঁদের দণ্ড কমিয়ে দেন।
কেন্দ্রীয় সরকার রায় পর্যালোচনার আবেদন করে বলেছিল, দণ্ড কমানোর সিদ্ধান্ত নেওয়ার আগে মামলার ভুক্তভোগীদের বক্তব্য শোনা হয়নি। কিন্তু ভারতের সর্বোচ্চ আদালত গতকাল কেন্দ্রীয় সরকারের আবেদন খারিজ করে দিয়েছেন। আদালত বলেছেন, তিন খুনির ক্ষেত্রে আগের রায়ই বহাল থাকবে।