রাজ্যসভার সদস্য হলেন ত্রিপুরার ঝর্ণা দাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের জাতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার একটি মাত্র আসনে প্রত্যাশামতোই ত্রিপুরা থেকে সিপিএমের প্রার্থীই পুনর্নির্বাচিত হলেন।
৬০ সদস্যের রাজ্য বিধানসভায় বামফ্রন্টের আসনসংখ্যা ৫০, কংগ্রেসের ১০। সিপিএমের প্রার্থীর জয় নিশ্চিতই ছিল। স্বাভাবিক অঙ্কেই ঝর্ণা দাস বৈদ্য ত্রিপুরা থেকে রাজ্যসভার সদস্য হিসেবে পুনর্নির্বাচিত হচ্ছেন।
তবে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সরকারিভাবে ভোটের ফল ঘোষিত হয়নি। কংগ্রেসের তরফে প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিত সিনহা প্রথম আলোর কাছে দলের হার স্বীকার করে নিয়েছেন।