রানওয়েতে মহিষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানওয়েতে থাকা একটি মহিষের সঙ্গে সংঘর্ষের কারণে উড্ডয়নের আগমুহূর্তে থামতে হলো স্পাইস জেটের একটি উড়োজাহাজকে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে ভারতের গুজরাটের সুরাট বিমানবন্দরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে মহিষটির মৃত্যু হয়েছে আর উড়োজাহাজটির সম্ভবত কয়েক লাখ মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। তবে দিল্লিগামী ৭৩৭ উড়োজাহাজটির ১৪০ যাত্রীর সবাই অক্ষত আছেন এবং ভিন্ন একটি উড়োজাহাজে তাঁদের স্থানান্তর করা হয়েছে। বিমানবন্দরের চারপাশের দেয়ালের একটি ফাঁকা অংশ দিয়ে মহিষটি বিমানবন্দরে ঢুকে রানওয়েতে চলে আসে। এনডিটিভি