রান্না বন্ধের হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংকে গোর্খাল্যান্ড রাজ্য ঘোষণার দাবিতে আন্দোলনরত গোর্খা জনমুক্তি নারী মোর্চার কর্মীরা রান্না বন্ধ করে রাজপথে নামার হুমকি দিয়েছেন। মিছিল শেষে দার্জিলিংয়ে আয়োজিত সমাবেশে গতকাল নারীনেত্রীরা এ ঘোষণা দেন। তাঁরা ঘোষণা দেন, নারীরা এই আন্দোলনকে জোরদার করার লক্ষ্যে রান্না বন্ধ করে আন্দোলনে নামবেন। মিছিলে নেতৃত্ব দেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুংয়ের সহধর্মিণী ও নারী মোর্চার সভানেত্রী আশা গুরুং।