রাষ্ট্রদ্রোহের অভিযোগ নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সঙ্গে সংশ্লিষ্ট ছাত্রসংগঠন এবিভিপির তোলা রাষ্ট্রদ্রোহের অভিযোগ গতকাল মঙ্গলবার ‘ভিত্তিহীন’ বলে নাকচ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভারতীয় শাখা।
এবিভিপির নেতা-কর্মীদের অভিযোগের পর গত সোমবার কর্ণাটক পুলিশ অ্যামনেস্টি ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করে। ছাত্রসংগঠনটির অভিযোগ, শনিবার বেঙ্গালুরুতে কাশ্মীর নিয়ে অ্যামনেস্টি আয়োজিত এক বিতর্কে ভারতবিরোধী স্লোগান দেওয়া হয়। তবে অ্যামনেস্টি ইন্ডিয়া গতকাল বলেছে, ওই বিতর্ক চলাকালে তাদের কোনো কর্মী কোনো রকম স্লোগানই দেননি।