প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পদুচেরির লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদি সাইরেন বাজিয়ে রাস্তা বন্ধ করে ভিআইপিদের চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এমনকি তাঁর নিজের বহরের জন্যও এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। রোববার এক আদেশে একসময়ের ডাকসাঁইটে পুলিশ-প্রধান কিরণ বেদি বলেন, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবাদানকারী সংস্থা ছাড়া পদুচেরির রাস্তা বন্ধ করে আর কেউ যাতায়াত করতে পারবে না। রাজনীতিবিদ ও অন্য ভিআইপিরা বিশেষ সুবিধা ভোগ করতে পারে না। লেফটেন্যান্ট গভর্নর বলেন, যানজটে পথচারীদের চলাচলে যাতে অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে এরই মধ্যে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। এক সপ্তাহ আগে কিরণ বেদি পদুচেরির লেফটেন্যান্ট গভর্নরের দায়িত্ব নিয়েছেন।