প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডনের একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিবন্ধন কাগজপত্রে নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে পরিচয় দিয়েছিলেন ভারতের কংগ্রেস দলের সহসভাপতি রাহুল গান্ধী। ক্ষমতাসীন বিজেপির নেতা সুব্রামানিয়াম স্বামী গতকাল সোমবার এ দাবি করেছেন। তিনি দাবির পক্ষে নথিপত্র প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে রাহুল গান্ধীর ভারতীয় নাগরিকত্ব বাতিলেরও দাবি জানিয়েছেন। সুব্রামানিয়াম বলেন, এই নথিপত্রই প্রমাণ করে যে রাহুল গান্ধী যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি ‘ব্যাকপস লিমিটেড’-এর বার্ষিক রিটার্নের কাগজপত্রে নিজেকে ‘ব্রিটিশ’ হিসেবে পরিচয় দিয়েছিলেন। তবে এমন অভিযোগ নাকচ করে দিয়ে কংগ্রেসের মুখপাত্র রণদ্বীপ সিং সূর্যওয়ালা বলেন, ‘যেদিন রাহুল গান্ধী জন্মেছেন, সেদিন থেকেই তিনি ভারতীয় নাগরিক এবং তিনি ভারতীয় পাসপোর্ট ব্যবহার করেন।’
এনডিটিভি