প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কংগ্রেস দলের প্রধান সোনিয়া গান্ধী ও তাঁর ছেলে দলের সহসভাপতি রাহুল গান্ধী উত্তর প্রদেশে আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠেয় বিধানসভা উপনির্বাচনের প্রচারণায় অংশ নেবেন না। দলটির কোষাধ্যক্ষ মতিলাল ভোরা গত শুক্রবার এ কথা জানিয়েছেন। রাহুল ও সোনিয়ার এ সিদ্ধান্তে অনেকে বিস্ময় প্রকাশ করলেও জ্যেষ্ঠ নেতারা বলছেন, বিধানসভা উপনির্বাচনের প্রচারাভিযানে দলটির শীর্ষ দুই নেতার অংশগ্রহণের কোনো রীতি নেই। তবে রাহুল ২০০৯ সালে উত্তর প্রদেশে এ ধরনের একটি নির্বাচনের প্রচারণায় অংশ নিয়েছিলেন। এবার রাজ্যের ১১টি আসনের বিধায়কেরা গত লোকসভা নির্বাচনে বিজয়ী হওয়ায় তাঁদের বিধানসভার আসনগুলো শূন্য হয়।
টাইমস অব ইন্ডিয়া