রাহুল 'ঘেরাও'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নিজের সংসদীয় আসন আমেথি সফরে গিয়ে গতকাল শুক্রবার প্রায় দেড় শ নারী বিক্ষোভকারীর তোপের মুখে পড়েন ভারতের কংগ্রেস দলের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী। তিন দিনের সফরের শেষ দিনে গতকাল সরকারি মৌলিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের একদল নারী কর্মী তাঁর গাড়ি ঘিরে ধরেন এবং বেতন বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। তাঁরা চিৎকার করে বলতে থাকেন, ‘আমরা আমাদের সাংসদের সঙ্গে দেখা করতে চাই।’ নিরাপত্তাকর্মীরা দ্রুত বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দিয়ে রাহুলের গাড়ি এগিয়ে নিয়ে যান। পরে রাহুল বিক্ষোভকারীদের দাবিদাওয়ার স্মারকলিপি নেন।
এনডিটিভি