রাহুলকে পাল্টা জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বংশানুক্রমিক রাজনীতি করছেন বলে কংগ্রেসের কেন্দ্রীয় সহসভাপতি রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন। জবাবে চন্দ্রশেখরের ছেলে ও রাজ্যের মন্ত্রী কেটি রামা রাও টুইটারে খোঁচা দিয়ে লিখেছেন, ‘ক্ল্যাসিক কমেডি’ এবং ‘সহস্রাব্দের সেরা কৌতুক’। রামা রাও তাঁর মন্তব্যের মধ্য দিয়ে স্পষ্টত কংগ্রেস দলের ভেতরের ‘পারিবারিক রাজনীতির’ প্রতিই ইঙ্গিত দিয়েছেন। দলটিতে সভাপতি এখন রাহুলের মা সোনিয়া গান্ধী। ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে এই গান্ধী পরিবার দীর্ঘদিন প্রভাব বিস্তার করেছে। রাহুল দেশের সবচেয়ে নতুন রাজ্য তেলেঙ্গানায় কংগ্রেসের দুর্গ পুনরুদ্ধারের লক্ষ্যে প্রচার কার্যক্রম চালাতে গেছেন। অবশ্য তাঁর নেতৃত্বে দলীয় প্রচার কার্যক্রমে এ পর্যন্ত সাফল্য খুবই সীমিত।