প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের উত্তর প্রদেশে গতকাল সোমবার এক নির্বাচনী শোভাযাত্রায় কংগ্রেস পার্টির সহসভাপতি রাহুল গান্ধীকে লক্ষ্য করে জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে ধরা হয়েছে। রাহুল এ জন্য বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) দায়ী করেছেন। উত্তর প্রদেশের সীতাপুরে রাহুল গান্ধী তাঁর ঘোষিত ‘কিষান যাত্রা’ শীর্ষক শোভাযাত্রায় ছিলেন। এ সময় হরি ওম মিশ্র নামের ৩০ থেকে ৩৫ বছরের এক যুবক রাহুলের দিকে জুতা ছুড়ে মারেন। তবে তা রাহুলের গায়ে লাগেনি। ওম মিশ্র নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন। তিনি বলেন, কাশ্মীরের উরিতে ১৮ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর রাহুল তাঁদের প্রতি শ্রদ্ধা জানাননি।
এ ঘটনার পর রাহুল গান্ধী বলেন, ‘আমি বিজেপি ও আরএসএসের উদ্দেশে বলছি, আমার দিকে আপনারা যতই জুতা ছুড়ে মারুন, আমি কিছু করব না।’