রাহুলের বিরুদ্ধে আদালতের সমন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কংগ্রেস দলের সহসভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলায় সমন জারি করেছেন আসাম রাজ্যের একটি আদালত। দেশটির হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে মন্তব্য করায় আসামের কামরূপ মেট্রোপলিটন আদালত গতকাল শনিবার এ সমন জারি করেন।
দুই বছর আগে এক বক্তৃতায় মহাত্মা গান্ধীর হত্যার জন্য আরএসএসকে দায়ী করেন রাহুল। তিনি বলেছিলেন, আরএসএসের লোকেরাই গান্ধীজিকে হত্যা করেছিল। এখন তারাই তাঁর পক্ষে কথা বলে।
উল্লেখ্য, গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে আরএসএস সমর্থক ছিলেন।
কামরূপের মুখ্য বিচারিক হাকিম সঞ্জয় হাজারিকা মানহানির মামলায় রাহুলের বিরুদ্ধে সমন জারি করেন। আগামী ২৯ সেপ্টেম্বর কংগ্রেস নেতাকে আদালতে হাজিরা দিতে হবে। আরএসএসের স্থানীয় স্বেচ্ছাসেবক অঞ্জন বোরা এই ফৌজদারি মানহানির মামলা করেন।