রায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গুজরাট রাজ্যে ২০০২ সালের সাম্প্রদায়িক দাঙ্গায় ৬৯ জন মুসলমানকে হত্যার দায়ে অভিযুক্ত ৬২ জনের বিষয়ে আজ রায় দেবেন ভারতের একটি আদালত। সরকারি কৌঁসুলি আর সি কোদেকার গতকাল বুধবার এ কথা জানান। অভিযুক্ত ৬২ জনের বিরুদ্ধে হত্যা, দাঙ্গা বাধানো, অপরাধমূলক কাজের ষড়যন্ত্র এবং আগুন লাগানোর অভিযোগ আনা হয়েছে। এরা গুজরাটের রাজধানী আহমেদাবাদের গুলবাগ সোসাইটির আবাসিক এলাকায় আশ্রয় নেওয়া ৬৯ জন মুসলিম নাগরিকের হত্যার সঙ্গে জড়িত হিসেবে অভিযুক্ত। কোদেকার বলেন, অভিযুক্ত ব্যক্তির মধ্যে ছয়জন মারা গেছেন। বিচারক পি ডি দেশাই অভিযুক্ত ৬২ জনের বিষয়ে আজ বৃহস্পতিবার রায়ের তারিখ ঠিক করেছেন। ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি ৫৯ জন হিন্দু তীর্থযাত্রীকে পুড়িয়ে হত্যার পর গুজরাটে হিন্দু-মুসলিম দাঙ্গা শুরু হয়ে যায়।