রুপি তুলতে গিয়ে ৩ প্রবীণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে রুপি তুলতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে গতকাল শনিবার মারা গেছেন প্রবীণ এক ব্যক্তি। তাঁর নাম কল্লোল রায় চৌধুরী। হুগলির ব্যান্ডেল স্টেশনের একটি এটিএম বুথ থেকে অর্থ তোলার জন্য তিনি লাইনে দাঁড়িয়েছিলেন। একসময় তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এর আগে গত শুক্রবার পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রায়দিঘি এবং উত্তর চব্বিশ পরগনা জেলার মছলন্দপুরে মারা যান আরও দুই প্রবীণ ব্যক্তি। তাঁরাও রুপি তোলার জন্য ব্যাংকের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হন। সম্প্রতি ভারতে ৫০০ এবং ১০০০ রুপির নোট বাতিল করা হয়। এরপর থেকেই ব্যাংক আর এটিএম বুথে দীর্ঘ হচ্ছে লাইন।
কলকাতা প্রতিনিধি