লাইসেন্স বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে সরকার-নিয়ন্ত্রিত চারটি কয়লাখনি বাদে ১৯৯৩ সাল থেকে অনুমোদন দেওয়া ২১৪টি কয়লাখনির লাইসেন্স বাতিল করেছেন দেশটির সর্বোচ্চ আদালত। আদালতের রায়ে বলা হয়েছে, কেন্দ্রে বিভিন্ন সরকারের আমলে এসব কয়লাখনির লাইসেন্স অবৈধ ও অযৌক্তিকভাবে দেওয়া হয়েছিল। রায় অনুযায়ী সরকার এখন এই কয়লাখনিগুলোর পুনর্নিলাম আহ্বান করতে পারবে। এর মধ্যে বর্তমানে চালু আছে এমন ৪২টি খনি পুনর্নিলামের জন্য সরকারকে ছয় মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন আদালত। হিন্দুস্তান টাইমস।