লাকভি কারামুক্ত, ভারতের নিন্দা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মুম্বাই হামলার মূল হোতা বলে সন্দেহভাজন জাকি-উর-রেহমান লাকভি পাকিস্তানের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। এর তীব্র নিন্দা জানিয়েছে ভারত। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
হাইকোর্টের নির্দেশের পর গত বৃহস্পতিবার লাকভি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে মুক্তি পান। তাঁকে মুক্তি দেওয়াকে মুম্বাইয়ের হামলায় হতাহতদের প্রতি অপমান আখ্যা দিয়ে ভারত এর তীব্র নিন্দা জানিয়েছে। মুম্বাইয়ে ওই হামলার জন্য পাকিস্তানের নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তাইয়েবাকে দায়ী করা হয়। ওই সংগঠনটির শাখা জামাত-উদ-দাওয়া লাকভির মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
মুম্বাই হামলার নয় মাস পর লস্কর-ই-তাইয়েবার সামরিক প্রধান লাকভিকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের ২৬ নভেম্বরের ওই হামলায় বিদেশিসহ ১৬৬ জন নিহত হন।