লাকভিকে তুলে দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালের মুম্বাই হামলার সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী জাকিউর রহমান লাকভিকে ভারতের হাতে তুলে দিতে পাকিস্তানকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তারা বলেছে, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং ‘নিরপেক্ষ বিচারের’ স্বার্থেই দুই দেশের এ আহ্বান। গত সোমবার পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্টে লাকভির জামিন মামলায় রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে বলা হয়, ‘দুটি দেশ লাকভিকে ভারতের হাতে তুলে দেওয়ার দাবি করেছে।’ রাষ্ট্রপক্ষের আইনজীবী ওই দুই দেশের নাম উল্লেখ করেননি। তবে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে ভারতের বার্তা সংস্থা পিটিআই জানায়, দেশ দুটি হলো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

টাইমস অব ইন্ডিয়া।