লাখো ভক্তকে কাঁদিয়ে চলে গেলেন জয়ললিতা

জয়ললিতাভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতা আজ সোমবার রাতে মারা গেছেন। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ তার মারা যাওয়ার খবর নিশ্চিত করেন। খবর এনডিটিভির।
‘আম্মা’ হিসেবে পরিচিত জয়ললিতার মৃত্যুতে সমর্থকেরা কান্নায় ভেঙে পড়েছেন। ভিড় জমিয়েছেন হাসপাতালের সামনে।
চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে আজ সকালে জয়ললিতার হৃদ্যন্ত্রে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর ভালো আছেন বলে তাঁর দল এআইএডিএমকের পক্ষ থেকে জানানো হয়। তবে অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, তিনি লাইফ সাপোর্টে অাছেন। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন।
জয়ললিতা ফুসফুসের সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়ে তিন মাস ধরে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই অবস্থায় গতকাল রোববার তিনি হৃদ্রোগে আক্রান্ত হন। আজ সকালে দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর প্রভাবশালী এই রাজনীতিকের হৃদ্যন্ত্রে অস্ত্রোপচার করা হয়।
আরও পড়ুন....
‘আম্মা’ সুস্থ হয়ে উঠবেন, বলছে তাঁর দল