লিফটে আটকা স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিফটে আটকা পড়েছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সেখান থেকে তাঁকে বের করা হয়েছে ঠিক সিনেমার কায়দায়। গতকাল বৃহস্পতিবার রাজধানী নয়াদিল্লির বসন্ত কুঞ্জ এলাকায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদর দপ্তরে ঘটে এই বিপত্তি। খবর এনডিটিভির।
সিআরপিএফ সদর দপ্তরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান রাজনাথ। লিফটে তাঁর সঙ্গে ছিলেন সিআরপিএফের মহাপরিচালক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু। লিফট বন্ধ হয়ে গেলে তাঁরা একসময় অ্যালার্ম বাজান। এরপর সবাইকে লিফটের ছাদ দিয়ে বের করা হয়। রাজনাথকে বের করা হয় সবার শেষে। লিফট থেকে বের হয়ে আসার পর মন্ত্রী অনুষ্ঠানের দর্শকদের নিজেই তাঁর ‘লিফটবন্দী’ হওয়ার এ ঘটনা জানান