লোকসভায় দর্শনার্থীর কাণ্ড!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের লোকসভার দর্শনার্থীদের গ্যালারি বসে ছিলেন এক ব্যক্তি। হঠাৎ করে তিনি সেই গ্যালারি থেকে কাঠের দেয়ালের ওপর দিয়ে লাফিয়ে মূল অধিবেশন কক্ষে নামার চেষ্টা করেন। তড়িঘড়ি করে ওই ব্যক্তিকে আটক করা হয়।
আজ শুক্রবার সকালে নোট বাতিল ইস্যু নিয়ে বিরোধীদের প্রতিবাদের কারণে অধিবেশনের কার্যবিবরণী সাময়িকভাবে মুলতবি হওয়ার কিছুক্ষণ পর এ ঘটনা ঘটে।
ওই ঘটনার পর দুপুরে অধিবেশন আবার শুরু হয়। স্পিকার সুমিত্রা মহাজন জানান, সেই ব্যক্তির নাম রাকেশ সিং। তাঁর বাড়ি মধ্যপ্রদেশ রাজ্যের শিবপুরিতে। ওই ব্যক্তি লাফিয়ে অধিবেশন কক্ষে ঢুকে পড়ার চেষ্টা করেছিলেন। স্পিকার বলেন, ‘বিষয়টি তদন্ত করার পর ওই ব্যক্তিকে সতর্ক করে দিয়ে ছেড়ে দেওয়া হতে পারে।’
ওই ঘটনাটি উল্লেখ করার পরই বিরোধী দল নোট বাতিল ইস্যুতে তাদের প্রতিবাদ অব্যাহত রাখার পরিপ্রেক্ষিতে অধিবেশন ফের মুলতবি ঘোষণা করা হয়।