লোকসভায়ও স্থলসীমান্ত বিল পাস
ভারতের রাজ্যসভার পর এবার লোকসভায় বাংলাদেশ ও ভারত স্থলসীমান্ত চুক্তি পাস হলো। আজ বৃহস্পতিবার বিকেলে ভারতের লোকসভায় বিলটি পাস হয়। এদিকে বিল পাসে সহায়তা করায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, আজ দুপুরে বিলটি পাসের জন্য লোকসভায় উত্থাপন করেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বিলের ওপর সাংসদের আলোচনার পর সর্বসম্মতিতে বিলটি পাস হয়।
গত মঙ্গলবার ভারতের মন্ত্রিসভায় স্থলসীমান্ত চুক্তি বিলটি অনুমোদন হয়। পরদিন গতকাল বুধবার দেশটির রাজ্যসভায় বিলটি সর্বসম্মতিতে পাস হয়।
লোকসভায় বিলটি পাস হওয়ার পর নরেন্দ্র মোদি এক টুইটার বার্তা বলেন, ‘স্থলসীমান্ত বিল পাসের ঘটনা বাংলাদেশ ও ভারতের মধ্যেকার ঐতিহাসিক সম্পর্কের মাইলফলক।’
এদিকে বিল পাসের জন্য কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান নরেন্দ্র মোদি।
আর ও পড়ুন :...
শেষ হচ্ছে ৪১ বছরের অপেক্ষা