শশী থারুরের প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদ থেকে পদত্যাগ করবেন না বলে সোজাসাপটা জানিয়ে দিলেন ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী কংগ্রেস নেতা শশী থারুর। স্ত্রী সুনন্দা পুস্করের রহস্যজনক মৃত্যুর ঘটনায় পুলিশ সম্প্রতি হত্যা মামলা করার পর শশীর পদত্যাগ দাবি করেছিলেন কংগ্রেস নেতা পিসি চাক্কু। গতকাল বুধবার সিএনএন-আইবিএনকে শশী বলেন, ‘কংগ্রেসের কোনো নেতা এমন দাবি করলে তাঁর উচিত দলের উচ্চপর্যায়ে তা তোলা। গণতান্ত্রিক এই সমাজে আইন আছে। আমি অতীতের মতোই আইন মেনে চলব।’ প্রায় এক বছর আগে দিল্লির লীলা হোটেলে মৃত অবস্থায় পাওয়া যায় সুনন্দাকে। হিন্দুস্তান টাইমস