শান্তিনিকেতনে সিবিআইয়ের নজিরবিহীন তল্লাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বভারতীর উপাচার্য পদ থেকে ফেব্রুয়ারিতে বরখাস্ত হওয়া সুশান্ত দত্তগুপ্তের বিরুদ্ধে বেআইনি নিয়োগ, আর্থিক অনিয়ম ও অন্যান্য বেআইনি কাজের তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) মঙ্গলবার শান্তিনিকেতনে দিনভর তল্লাশি চালায়।
বিশ্বভারতীর সূত্রে জানা গেছে, সিবিআইয়ের প্রায় ৩০ জন কর্মকর্তার একটি দল বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা অতুল ত্রিবেদীর ঘরে তল্লাশি চালায়। এ ছাড়া তাঁরা ত্রিবেদীর বিশ্বভারতীর কোয়ার্টার আর সুশান্ত দত্তগুপ্তের শান্তিনিকেতন ও কলকাতার ব্যক্তিগত বাড়িও তল্লাশি করেন।
বিশ্বভারতীর কোনো উপাচার্যকে বরখাস্ত করা এবং সেখানে সিবিআইয়ের তল্লাশি হানার ঘটনা দুটোই নজিরবিহীন।