শাস্তিযোগ্য অপরাধ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় ধ্বনিভোটে পাস হয়েছে আলোচিত ‘মেন্টাল হেলথ কেয়ার বিল-২০১৬’। মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ের এই বিল পাস হওয়ায় আত্মহত্যার চেষ্টা এখন থেকে আর শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে না। গত সোমবার পাস হয় এই বিল। ভারতীয় দণ্ডবিধির ৩০৯ ধারা অনুযায়ী এত দিন আত্মহত্যার চেষ্টা ছিল শাস্তিযোগ্য অপরাধ। এবার আত্মহত্যার চেষ্টাকে একটি মানসিক রোগ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বলা হয়েছে, প্রবল হতাশা থেকে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। মনোবিদেরা এই আইনকে স্বাগত জানিয়েছেন। ইনস্টিটিউট অব সাইকিয়াট্রির অধিকর্তা প্রদীপ কুমার সাহা বলেছেন, আত্মহত্যার প্রবণতা রোধ করতে এই আইন পরিকাঠামো গড়ে তুলতে সাহায্য করবে।