প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কট্টর হিন্দু দল শিব সেনার নেতা সঞ্জয় রাউত এক মন্তব্য করে সমালোচনার ঝড় তুলেছেন। দলীয় মুখপত্র সামনায় রাজ্যসভার এ সদস্য লিখেছেন, ভারতের মুসলমানদের ভোটাধিকার বাতিল করা উচিত। তিনি এক কলামে লেখেন, ভারতের মুসলমানরা ভোট ব্যাংকের সমস্যায় ভুগছে। ভোটাধিকার বাতিল করা হলে তাদের সে সমস্যার সমাধান হবে। অতীতে এ নিয়ে দেওয়া দলের প্রতিষ্ঠাতা বাল থ্যাকারের বক্তব্য সমর্থন করে তিনি বলেন, ভোটাধিকার কেড়ে নেওয়া মাত্রই ধর্মনিরপেক্ষতার দাবিদারদের মুখোশ খুলে যাবে। রাউত আরও বলেন, ভারতে যত দিন মুসলমানরা ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হবে, তত দিন তাদের ভবিষ্যৎ নেই। সমালোচনার মুখে সংগঠনটি বলেছে, শিব সেনা কাউকে খুশি করার রাজনীতি করে না এবং তারা মুসলমান নারীদের মৌলিক অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে।
এনডিটিভি