প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা শহরের প্রধাননগর এলাকার একটি ভাড়া বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও উপাদানসহ তিন নেপালি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ৬০৯টি জিলেটিন স্টিক, ২০০ নন-ইলেকট্রিক্যাল ডেটোনেটর, ৬৩০ মিটার কর্ডেক্স তার ইত্যাদি রয়েছে। শিলিগুড়ির পুলিশ কমিশনার সি এস লেপচা গতকাল রোববার সাংবাদিকদের বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে এক দম্পতি রয়েছেন। তাঁরা হোটেল ব্যবসায়ী পরিচয়ে চার মাস আগে বাড়িটি ভাড়া নেন। এর আগে তাঁরা মেঘালয়ের রাজধানী শিলংয়ে ছিলেন। তাঁদের সঙ্গে নেপালের মাওবাদীদের যোগাযোগ আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।