শিলিগুড়িতে হাতির তাণ্ডবে বাড়িঘর তছনছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়ি শহরে আজ বুধবার ভোরে হাতির তাণ্ডবে কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাতিটি বৈকুণ্ঠপুর রেঞ্জ থেকে আজ ভোরে লোকালয়ে আসে। হাতিটি শিলিগুড়ি শহরের ৪০ নম্বর ওয়ার্ডে ঢুকে পড়ে। গ্রামবাসীরা এ সময় হাতিটিকে তাড়ানোর চেষ্টা চালায়। হাতিটি মানুষের বাধা পেয়ে তাণ্ডব চালানো শুরু করে। হাতিটি আজ কয়েকটি বাড়ি তছনছ করে এবং গ্রামের ফসল নষ্ট করে। খবর পেয়ে বন বিভাগ এবং পুলিশ এসে হাতিটিকে জঙ্গলে পাঠানোর উদ্যোগ নেয়। হাতিটি বন বিভাগের একটি গাড়িও উল্টে দেয়। এ সময় হাতিটি চোখে আঘাত পায়। পরে হাতিটিকে তিনটি ঘুমপাড়ানি ইনজেকশন দিয়ে বশ করা হয়। এরপর হাতিটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।