শিল্প হবে কীভাবে? কলকাতায় প্রশ্ন অমিত শাহর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সমালোচনা করে বলেছেন, ‘যে রাজ্যে কথায় কথায় বোমা পড়ছে সে রাজ্যে কীভাবে শিল্প হবে? শুধু পরিকল্পনা করে শিল্প করা যাবে না।’
অমিত শাহ গতকাল বুধবার সকালে কলকাতার একটি হোটেলে ইন্ডিয়ান চেম্বার অব কমার্স বা আইসিসি আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য দেন। তিনি এ সময় বলেন, শিল্পপতি এবং ব্যবসায়ীদের মনে বিশ্বাস ফেরাতে না পারলে শিল্প পরিকল্পনা সার্থকতা লাভ করে না।
পশ্চিমবঙ্গের কথা উল্লেখ করে বিজেপির সভাপতি বলেন, এই রাজ্যে পরিবর্তনের পরও নিরাশার পরিস্থিতি বিরাজ করছে। তাই এবার এই পরিবর্তনেরও পরিবর্তন আনতে হবে।
পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর সারদা অর্থ কেলেঙ্কারি মামলা প্রসঙ্গ তুলে অমিত শাহ বলেন, সারদার টাকা ব্যাপকভাবে লোপাট হয়েছে। মানুষের সঞ্চয়ের টাকা সারদায় চলে গেছে।