শিশু ধর্ষকদের 'খোঁজা' করার পরামর্শ!
শিশু ধর্ষকদের ‘খোঁজা’ করতে সরকারকে পরামর্শ দিয়েছেন ভারতের তামিলনাড়ু রাজ্যের মাদ্রাজ হাইকোর্টের বিচারক এন. কিরুবাকরণ। তাঁর মতে, এমনটা করা হলে শিশু নির্যাতনের বন্ধের ক্ষেত্রে ‘জাদুকরী ফল’ পাওয়া যাবে।
গতকাল সোমবার ইন্ডিয়ান এক্সপ্রেসের অনলাইন সংস্করণের খবরে জানানো হয়, সম্প্রতি শিশু ধর্ষণের অভিযোগে এক ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে দেওয়া এক আদেশের দেওয়ার সময় পর্যবেক্ষণের তিনি এ পরামর্শ দেন।
শিশু ধর্ষণের শাস্তি খোঁজা করার ব্যাপারে মাদ্রাজ হাইকোর্টের সুপারিশে বলা হয়েছে, বর্বর অপরাধের শাস্তি বর্বর ধরনেরই শাস্তি হওয়া উচিত। আইন যখন হুমকিকে প্রতিরোধ করতে অসামর্থ্য ও অকার্যকর হয়ে পড়ে, তখন আমরা হাত গুটিয়ে বসে থেকে নীরব দর্শক হতে পারি না। সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন এলাকায় গণধর্ষণের মতো ঘটনা ঘটছে।
বিচারক এন. কিরুবাকরণের অভিমত, এসব ক্ষেত্রে খোঁজা করা হলে এমন ধর্ষণের ঘটনার ক্ষেত্রে ‘জাদুকরী ফল’ অর্জন করা সম্ভব হবে।