শিশু শ্রমিক সবচেয়ে বেশি ভারতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে বেশি শিশু শ্রমিক ভারতে। এসব শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি বিহার, উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে। দেশের মোট শিশুর সংখ্যার বিচারে প্রতি ১১টির মধ্যে ১টি শিশু শ্রমে নিযুক্ত। আর এদের মধ্যে ছেলেশিশুরা সবচেয়ে বেশি সংখ্যায় নিয়োজিত রয়েছে ঝুঁকিপূর্ণ শ্রমে। গতকাল সোমবার আন্তর্জাতিক শিশুশ্রমবিরোধী দিবসে আন্তর্জাতিক শ্রম সংস্থার বিশ্বব্যাপী শিশুশ্রম–সংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, শিশুশ্রমে নিযুক্ত প্রতি ৫টির মধ্যে মাত্র ১টি শিশু তার পারিশ্রমিক পায়। আর বিশ্বে সাড়ে ১২ কোটি শিশু সমাজের এই কঠিন ব্যাধির শিকার।