শিশু হত্যায় দুই বোনের মৃত্যুদণ্ড কার্যকর হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের পর ১৩ শিশুর মধ্যে নয়টিকে হত্যার দায়ে ভারতের মহারাষ্ট্রের কোলাপুরের দুই বোনের মৃত্যুদণ্ড শিগগিরই কার্যকর হবে। রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে করা প্রাণভিক্ষার আবেদন নাকচ হয়ে যাওয়ায় দণ্ড কার্যকরে বাধা নেই।

এই দুই বোন হলেন রেণুকা সিন্ধে ও সীমা গবিত।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এনডিটিভির অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, রেণুকা ও সীমা গরিব শিশুদের অপহরণ করতেন। এরপর ওই শিশুদের জোর করে চুরি করার কাজে নিয়োজিত করা হতো। শিশুরা যখন বড় হয়ে উঠত, তখন লোহার রড দিয়ে মাথায় আঘাত করে বা গলা টিপে তাদের হত্যা করতেন ওই দুই বোন।

১৯৯০ থেকে ১৯৯৬ সালের মধ্যে ১৩ শিশুকে অপহরণ করা হয় এবং এদের মধ্যে নয়জনকে হত্যা করেন রেণুকা ও সীমা। অপরাধ প্রমাণিত হওয়ায় ২০০১ সালে তাঁদের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন আদালত। পরে তাঁরা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চান।