শিশুর নাম রাখলেন অমিতাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেম শো ‘কৌন বনেগা ক্রৌড়পতি’তে অংশগ্রহণকারী খুশবু সিংয়ের মেয়ের নাম রাখলেন বলিউড তারকা অমিতাভ বচ্চন। অমিতাভ ওই শিশুকন্যার নাম রেখেছেন ‘নভেলি’।

পরিবারের পক্ষ থেকে শিশুটিকে উপহার দিয়েছেন এক জোড়া সোনার বালাও। 

২০১২ সালে খুশবু সিং ‘কৌন বনেগা ক্রৌড়পতি’ গেম শোতে অংশ নেওয়ার চেষ্টা করেন। টেলিফোনিক রাউন্ডে তিনি জিতে যান। কিন্তু একই সময়ে মেয়ের জন্ম হওয়ায় তিনি আর প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি। ওই সময়ে খুশবু সিং পণ  করেন,  ‘কৌন বনেগা ক্রৌড়পতি’তে  সুযোগ  না পাওয়া পর্যন্ত মেয়ের নামকরণ করবেন না।  চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে ‘কৌন বনেগা ক্রৌড়পতি’র অষ্টম পর্বে সুযোগ পেয়ে যান তিনি। 

গেম শোতে অংশ নিয়ে ৬ লাখ ৪০ হাজার রুপি পুরস্কার জিতে নিয়েছেন খুশবু সিং। তবে তাঁর চেয়ে বড় পুরস্কার পেয়ে গেছেন তিনি। স্বপ্নের তারকা অমিতাভ খুশবুর মেয়ের নাম রেখেছেন ‘নভেলি’।

বচ্চন পরিবারের পক্ষ থেকে অভিভূত অমিতাভ নভেলির ছোট্ট হাতে পরিয়ে দিয়েছেন এক জোড়া সোনার বালা।