প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিশিষ্ট মানবাধিকারকর্মী ও সাংবাদিক তিস্তা শেতলভাদ এবং তাঁর স্বামী জাভেদ আনন্দকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন মুম্বাইয়ের হাইকোর্ট। এ ছাড়া তাঁদের নিরাপত্তা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) একটি আবেদন নাকচ করে দেন আদালত। তবে তদন্তের প্রয়োজনে তাঁদের সিবিআইয়ের কার্যালয়ে যেতে হবে। আদালত এ সময় বলেন, ‘কোনো ভিন্নমত সরকারের নীতির বিরুদ্ধে যেতে পারে, তবে তা যেন রাষ্ট্রের সার্বভৌমত্বের বিরুদ্ধে না যায়। ভিন্নমতকে সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব।’ তিস্তা দম্পতির বিরুদ্ধে বিদেশি অনুদানের টাকা নিয়ে অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। তবে অনেকের ধারণা, গুজরাট দাঙ্গা নিয়ে নরেন্দ্র মোদির সমালোচনার কারণে তাঁরা হয়রানির শিকার।
টাইমস অব ইন্ডিয়া