শেষ হলো কলকাতা বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ হলো কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বইমেলা। আজ রোববার রাতে ঘণ্টা বাজিয়ে ১২ দিনব্যাপী আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক সমাপ্তি হয়।
কলকাতার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড এ বইমেলার আয়োজন করে। এতে বাংলাদেশ সহ পৃথিবীর ২২টি দেশ অংশ নেয়। সব মিলিয়ে আট শ প্রকাশনা সংস্থা এ মেলায় অংশ নিয়েছে। মেলায় গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশ দিবস উদযাপিত হয়। বইমেলায় বাংলাদেশের ৩২টি প্রকাশনা সংস্থা যোগ দেয়।