শোকে ৭৭ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজ্যজুড়ে ভক্ত-সমর্থকদের কাছে ‘আম্মা’ বলে পরিচিত জয়ললিতার অসুস্থতা ও পরে প্রয়াণের শোক সইতে না পেরে তামিলনাড়ুর বিভিন্ন স্থানে ৭৭ জনের মৃত্যু হয়েছে। জয়ললিতার দল এআইডিএমকে এই দাবি করে বলেছে, বুধবার পর্যন্ত মৃত্যুর এ তথ্য পাওয়া গেছে।
জয়ললিতার ভক্ত-সমর্থকদের মধ্যে ৩০ জন আত্মহত্যার চেষ্টা করেছেন বলে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা কর্তৃপক্ষ জানিয়েছে। এআইডিএমকে ক্ষতিপূরণ হিসেবে ৭৭ জনের পরিবারকে তিন লাখ রুপি করে সহায়তা দেবে।