শৌচাগার না থাকায় তরুণীর আত্মহত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়িতে নিজস্ব শৌচাগার না থাকায় মনের দুঃখে নীলা মণ্ডল (১৮) নামের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছেন। গত শুক্রবার তিনি মারা যান।
নিহত নীলা মণ্ডলের বাড়ি বর্ধমান জেলার মন্তেশ্বর থানার তারাশুসনা গ্রামে। তাঁর বাবা মানিক মণ্ডল খেতমজুর। গ্রামের অন্য সবার বাড়িতে শৌচাগার থাকলেও নীলাদের বাড়িতে ছিল না। শৌচাগার নির্মাণের জন্য তাঁর বাবারও আর্থিক সচ্ছলতা ছিল না। তাই সম্প্রতি মনের দুঃখে তিনি বাড়িতে বিষপান করেন। তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। গত শুক্রবার তিনি মারা যান।