শৌচাগার না থাকায় স্বামীর ঘর ছাড়লেন ছয় নববধূ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শৌচাগার না থাকায় স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি চলে গেছেন ভারতের নববিবাহিত ছয় নারী। যথাযথ শৌচাগার বানালেই কেবল শ্বশুরবাড়ি ফিরবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন তাঁরা। খবর বিবিসির।
এই নারীদের সবার বাড়ি অন্ধ্র প্রদেশের কুশিনগর শহর প্রান্তের খেসিয়া গ্রামে। স্বামীর বাড়ি ছেড়ে যাওয়া এই ছয় নারীর প্রত্যেকের বিয়ে হয়েছে এক থেকে দেড় বছরের মধ্যে। তাঁদের একজন গুড়িয়া বলেন, ‘খোলা মাঠে গিয়ে প্রাকৃতিক কাজ করা অনেক সমস্যার। তাই স্বামীর সঙ্গে ঝগড়া করেই বাবার বাড়ি চলে এসেছি।’
অনেক ক্ষেত্রেই অগ্রগতি করেছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারত। তবে দেশটির ১২০ কোটি মানুষের মধ্যে অর্ধেকেরই বাড়িতে কোনো শৌচাগার নেই। এই সমস্যা বেশি প্রকট গ্রামাঞ্চলে। আর এর প্রধান ভুক্তভোগী নারীরা। দেশটিতে এর আগেও শৌচাগার না থাকায় নারীদের স্বামীর ঘর ছাড়ার নিজর আছে।