শ্রমিক থেকে কোটিপতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজের সন্ধানে আরেক রাজ্যে গিয়েছিলেন ভারতের এক শ্রমিক। প্রথম দিনের উপার্জনের অর্থ দিয়ে কিনেছিলেন লটারির টিকিট। সেটাই অবস্থা ফিরিয়ে দিল তাঁর। কোটি টাকা জিতে এখন সোজা বাড়ির পথ ধরছেন মফিজুল ইসলাম শেখ নামে পশ্চিমবঙ্গের ওই যুবক। বর্ধমান জেলার অধিবাসী মফিজুল সুদূর কেরালা যাওয়ার কয়েক দিনের মাথায়ই লটারিতে এক কোটি রুপি জিতে যান। কেরালার কোঝিকোড় শহরের পুলিশ কর্মকর্তা এ ভি জন বলেন, টিকিটটি কেউ ছিনিয়ে নেবে এ ভয়ে মফিজুল গত রোববার থানায় গিয়ে ওঠেন। দুই দিন থানায় থাকার পর তিনি স্বাভাবিক হন।
বিবিসি