শ্রীনগরে ঈদের নামাজের পর সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরসহ কয়েকটি এলাকায় আজ সোমবার ঈদের দিন সকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ১০ জন।

ঈদগাহের বাইরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, পুলিশ বিক্ষোভকারীদের ওপর জলকামান ছোড়ে। বিক্ষোভকারীরাও পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে।

প্রায় এক ঘণ্টা ধরে কাশ্মীরের অনন্তনাগ শহরে সংঘর্ষ চলে। ঈদের নামাজ আদায় করার পরই জাংলাত মান্দিতে ভিড়ের মধ্য থেকে কে বা কারা পাথর ছোড়ে। বারামুলা এলাকায় সোপর ও পত্তনে ঈদের নামাজ আদায়ের পর সংঘর্ষ চলে।

এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, শ্রীনগরে কয়েক দিন ধরে পরিস্থিতি অস্থিতিশীল। গত সপ্তাহে জামে মসজিদের বাইরে ডেপুটি পুলিশ সুপার মোহাম্মদ আইয়ুব পণ্ডিতকে দুই শতাধিক লোক পিটিয়ে হত্যা করে। তিনি ওই মসজিদের বাইরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

এ ঘটনার পর মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেন, পুলিশ যথেষ্ট ধৈর্য দেখাচ্ছে। তবে পরিস্থিতি এ রকম থাকলে তাদের পক্ষে ধৈর্য ধরে রাখা কঠিন হয়ে দাঁড়াবে।

আরও পড়ুন: