প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিচ্ছিন্নতাবাদীদের প্রতিবাদ বিক্ষোভ ঠেকাতে ভারতের জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরে গতকাল রোববার কড়াকড়ি আরোপ করা হয়েছে। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের অনন্তনাগে শনিবার দুই বেসামরিক ব্যক্তি ও দুজন ‘জঙ্গি’ খুন হন। এর প্রতিবাদে সেখানকার স্বাধীনতাকামীদের নেতা সৈয়দ আলী গিলানি, মিরওয়াজ ওমর ফারুক ও ইয়াসিন মালিকসহ আরও কয়েকজন মিলে কাশ্মীর অচল করার ডাক দেন। শ্রীনগরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ফারুক আহমাদ বলেন, রাইনাওয়ারি, খানইয়ার, এমআর গুঞ্জ, সাফা কাদাল ও ক্রালখুদ ও মাইসুমায় কড়াকড়ি ও নিষেধাজ্ঞা বহাল থাকবে। সেসব এলাকায় রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
আইএএনএস