শ্লীলতাহানির ঘটনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শ্লীলতাহানির ঘটনায় জড়িত অভিযোগে গোয়েন্দা পুলিশ গত শুক্রবার দুই ছাত্রকে গ্রেপ্তার করেছে। এঁরা হলেন পুরকৌশল বিভাগের ছাত্র নিখিল দাস ও যন্ত্রপ্রকৌশল বিভাগের ছাত্র সোনু কুমার। কলকাতার গোয়েন্দা পুলিশ প্রধান পল্লব কান্তি ঘোষ বলেছেন, ডেকে পাঠানোর পর ওই দুই ছাত্র লালবাজারে এলে তাঁদের গ্রেপ্তার করা হয়। নিখিল ও সোনু তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করেছেন। গত ২৮ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ উৎসবে এক ছাত্রী যৌন হয়রানির শিকার হন। এ ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলন শুরু হয়।