প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের সংসদে এখন থেকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাংসদেরা বাংলাতেই বক্তব্য দেবেন। সম্প্রতি অভিনেতা (সাংসদ) দেব ও মমতা ঠাকুরও বাংলাতেই বক্তব্য দিয়েছেন। এরপরেই তৃণমূল কংগ্রেস ঠিক করেছে, সংসদের লোকসভা ও রাজ্যসভা দুটোতেই বাংলায় নিয়মিত বক্তব্য দেবেন সদস্যরা। এ জন্য তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের পক্ষÿথেকে সার্বক্ষণিক অনুবাদক চাওয়া হবে। ভারতের সংসদে অনেকেই আঞ্চলিক ভাষায় বক্তব্য দেন। কিন্তু বাংলায় কেউ বক্তব্য দেন না। বরং দুর্বলতা থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের সবাই হিন্দি বা ইংরেজিতেই এত দিন বক্তব্য দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের সাংসদদের সংসদে বাংলায় বক্তব্য দেওয়ার সিদ্ধান্ত নিয়ে পর্যবেক্ষকের অভিমত হলো, স্বাচ্ছন্দ্য ছাড়াও সর্বভারতীয় রাজনীতিতে ভাষাগত স্বাতন্ত্র্যবোধের আবেগকে তুলে ধরার চেষ্টা এটি।