সংস্কৃত গানের দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যবহার একেবারেই কমে যাওয়ায় প্রাচীন সংস্কৃত ভাষা বিলুপ্তির মুখে। আর সেই ভাষাতেই ব্যান্ড সংগীতের দল খোলা হলো ভারতে। এটি দেশটিতে এ ধরনের একমাত্র সংগীত দল। সংস্কৃত বিষয়ে পণ্ডিত ও শাস্ত্রীয় সংগীতচর্চাকারী সঞ্জয় দ্বিবেদীর পরিকল্পনায় গত বছরের বসন্ত পঞ্চমীতে ‘ধ্রুব’ নামে ব্যান্ড দলটি গড়ে ওঠে। দেশজুড়ে ১২টি অনুষ্ঠান করে অনেক দর্শক-শ্রোতার মন জয় করে ব্যান্ড দলটি এখন চাইছে বিশ্বজুড়ে তাদের সংগীত ছড়িয়ে দিতে। সঞ্জয় দ্বিবেদী বলেন, ‘পাশ্চাত্য সংগীতের সঙ্গে সুরেলা স্তবগান ও শ্লোককে যুক্ত করা আমাদের উদ্দেশ্য ছিল। আমরা খুশি যে লোকে তা পছন্দ করেছে।’