সত্যজিৎ রায় ও কিশোর কুমারের প্রতিকৃতি উন্মোচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনেই প্রখ্যাত তারকা। একজন চিত্রপরিচালক সত্যজিৎ রায়। অন্যজন সংগীতশিল্পী কিশোর কুমার।
বাংলা নতুন বছরকে কেন্দ্র করে আজ শনিবার কলকাতার বৈষ্ণব ঘাটার পাটুলির মোড়ে উন্মোচন করা হয় এই দুই কিংবদন্তির ব্রোঞ্জের পূর্ণাবয়ব প্রতিকৃতি।

প্রতিকৃতি দুটি উদ্বোধন করেন এই প্রজন্মের দুই তারকা পরিচালক সন্দীপ রায় ও সংগীতশিল্পী অমিত কুমার। এর মধ্যে সন্দীপ রায় সত্যজিৎ রায়ের ছেলে। কিশোর কুমারের ছেলে অমিত কুমার।
প্রতিকৃতি উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রপরিচালক হরনাথ চক্রবর্তী, সংগীতশিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায়, সপক ভট্টাচার্য, কলকাতা পৌরসভার কাউন্সিলর দেবাশীষ কুমার প্রমুখ।